তিন উপ-সচিবকে সহকারী মৌসুমি হজ অফিসার হিসেবে নিয়োগ

অনলাইন ডেস্ক

ধর্ম মন্ত্রণালয়ের তিন উপ-সচিবকে সহকারী মৌসুমি হজ অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার প্রেষণে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব (অনুদান ও অধিশাখা) মোহা. রুহুল আমিনকে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ হজ অফিস, উপ-সচিব (হজ-২ শাখা) মো. রফিকুল ইসলামকে মদিনায় বাংলাদেশ হজ অফিস এবং উপ-সচিব (হজ-১ শাখা) মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়াকে মক্কায় বাংলাদেশ হজ অফিসের সহকারী মৌসুমি হজ অফিসার (দেশভিত্তিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এজন্য তাদের চাকরি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights