ইসফাহানে মার্কিন যুদ্ধবিমান ঠেকাতে গিয়ে ইরানের চার কর্মকর্তা নিহত হয়

অনলাইন ডেস্ক

মার্কিন যুদ্ধবিমান প্রতিহত করার অভিযানে ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশে চার সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

সেনাবাহিনীর এক বিবৃতির বরাতে ফার্স বার্তা সংস্থা জানায়, ইসফাহানের মাহইয়ার এলাকায় গতকাল অনুপ্রবেশকারী মার্কিন বিমান প্রতিরোধে অভিযানে অংশ নেন ওই কর্মকর্তারা।

বিবৃতিতে বলা হয়, তারা শত্রুপক্ষের যুদ্ধবিমান, হেলিকপ্টার, সশস্ত্র ড্রোন এবং সহায়ক বিমানগুলোর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত ছিলেন। সংঘর্ষের একপর্যায়ে তারা হামলার শিকার হয়ে নিহত হন।

উল্লেখ্য, ইরানে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। এই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর এর এক ক্রু এক দিনের বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন। পরে মার্কিন বাহিনী অভিযান চালিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights