হঠাৎ নরম হলো ইরান, পাকিস্তানের প্রস্তাব দেখছে ইতিবাচকভাবে

অনলাইন ডেস্ক

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই কূটনৈতিক অঙ্গনে নতুন আশার ইঙ্গিত মিলেছে। পাকিস্তানের দেওয়া একটি প্রস্তাব ‘ইতিবাচকভাবে পর্যালোচনা’ করছে ইরান।

রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানান, প্রস্তাবটি নিয়ে তেহরান ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনা করছে।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির সময়সীমা দুই সপ্তাহ বাড়ানোর অনুরোধ জানান। একই সঙ্গে এই সময়ের মধ্যে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার আহ্বানও জানিয়েছেন তিনি।

পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, চলমান কূটনৈতিক প্রচেষ্টা আশাব্যঞ্জক এবং এগুলোকে স্বাভাবিক গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া প্রয়োজন।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে সহায়ক হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, সেটিই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights