ইসরায়েল হামলা চালালেও যুদ্ধবিরতিতে সম্মতি হিজবুল্লাহর

অনলাইন ডেস্ক

লেবাননে চলমান উত্তেজনার মধ্যেই দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটির সঙ্গে সংশ্লিষ্ট অন্তত তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতির ঘোষণা দেয়, যা ইসরায়েল সমর্থন করলেও জানায়, এই যুদ্ধবিরতি কেবল ইরানের ক্ষেত্রে প্রযোজ্য হবে, লেবাননে নয়। এমন অবস্থানের পরও যুদ্ধবিরতিতে সম্মত থাকার কথা জানিয়েছে হিজবুল্লাহ।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার সকাল থেকে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চল কিংবা লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর কোনো হামলা চালায়নি।

তবে একই দিনে ভোরে লেবাননের দক্ষিণাঞ্চলের সিদোন এলাকায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব হামলায় অন্তত আটজন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন।

এছাড়া দক্ষিণাঞ্চলের তায়ির শহরের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights