‘পুলিশের অবিচারের’ প্রতিবাদে গায়ে আগুন দিয়ে ফুটবলারের আত্মহত্যা

অনলাইন ডেস্ক

হাফৌজ গ্রামে তার অন্ত্যেষ্টিক্রিয়ার সময় নিজার ইসাউয়ির কফিন বহনকারী শোকার্তরা। ছবি : এএফপির। ইনসেটে নিজার ইসাউয়ির ফাইল ছবি

পুলিশের অবিচারের প্রতিবাদে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছন তিউনিসিয়ার পেশাদার ফুটবলার নিজার ইসাউয়ি।

সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে দ্বিগুণ দামে কলা বিক্রি করার প্রতিবাদ করতে গিয়ে পুলিশের অবিচারের শিকার হন এই ফুটবলার। এর প্রতিবাদে নিজের গায়ে আগুন দেন তিনি। আগুন দেওয়ার পর হাসপাতালে কয়েকদিন লড়াই করে মৃত্যুর কোলে ঢলে পড়েন নিজার ইসাউয়ি।

নিজ শহর হাফুজে গায়ে আগুন দেওয়ার আগে ফেসবুকে একটি ভিডিওতে নিজার বলেছিলেন, ‘১০ দিনারে (প্রায় সাড়ে তিন মার্কিন ডলার) কলা বিক্রি হচ্ছে, এটার প্রতিবাদ করায় আমাকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে সন্ত্রাসী বানিয়ে দেওয়া হচ্ছে। কলার দাম বাড়ার প্রতিবাদ করায় সন্ত্রাসী… আমার আর কোনো শক্তি অবশিষ্ট নেই। পুলিশকে জানিয়ে দিতে চাই যে, আজকেই আমার সাজা হবে… গায়ে আগুন দিয়ে মৃত্যু।’
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তিউনিসিয়ার শীর্ষ লিগের দল ইউএস মনতাসিরে খেলেতেন নিজার। মৃত্যুর আগে ফ্রি এজেন্ট হয়ে পড়েছিলেন তিনি। খেলতেন অপেশাদার লিগে। চার সন্তানের জনক ইসাউয়ির আত্মহত্যায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দেশটির হাফৌজ অঞ্চলে তরুণেরা প্রতিবাদ মিছিল বের করেন। পুলিশের প্রতি পাথর ছুড়ে মারেন তারা। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করেছে পুলিশ।

সূত্র : বিবিসি, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights