জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল সংসদে পাস
অনলাইন ডেস্ক
জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল-২০২৬ সংসদে পাস করা হয়েছে।
বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে বিলটি পাস হয়।
বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।
পরে বিলটি সংসদ সদস্যদের ভোটের জন্য সংসদে তুলে ধরেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে কণ্ঠভোটে হ্যাঁ জয়যুক্ত হলে বিলটি পাস করা হয়।
