ইসরায়েল ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’, আমাদের আঙুল এখনো ট্রিগারেই আছে: ইরানের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

লেবাননে বুধবার ও বৃহস্পতিবার চালানো ইসরায়েলি হামলাকে “প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন” বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তিনি বলেন, “ইরান তার লেবানিজ ভাই-বোনদের কখনোই একা ফেলে যাবে না।”

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে মি. পেজেশকিয়ান ইসরায়েলি হামলাকে “প্রতারণা এবং সম্ভাব্য চুক্তিগুলো না মানার একটি বিপজ্জনক লক্ষণ” হিসেবে বর্ণনা করেন।

“এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে আলোচনা অর্থবহ হবে না” মনে করেন ইরানি প্রেসিডেন্ট। একইসাথে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমাদের হাত এখনো (বন্দুকের) ট্রিগারেই আছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights