উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া সীমান্তবর্তী বালুখালি এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাদেক (২৫) নামের এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০দিকে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি’র অধীনস্থ বালুখালী এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, বিআরএম-২১ পয়েন্ট থেকে প্রায় ১ কিলোমিটার দক্ষিণে এবং মাস্টার কাঠি পোস্টের ২৫০ মিটার উত্তরে, শূন্য লাইন থেকে আনুমানিক ১৫০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে ‘নারিকেল বাগান’ এলাকায় হঠাৎ ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে গুরুতর আহত হন রোহিঙ্গা যুবক মো. সাদেক (২৫)। তিনি বশির আহমেদ ও সারা খাতুনের ছেলে এবং উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০, ব্লক-এফ/১৩-এর বাসিন্দা। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রæত উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

সীমান্ত এলাকায় ঘন ঘন মাইন বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় পূর্বে পুঁতে রাখা ল্যান্ডমাইনের ঝুঁকি এখনও বিদ্যমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights