দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৩

অনলাইন ডেস্ক

দক্ষিণ লেবাননের নাবাতেহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতেহ’র মায়ফাদৌন নামক স্থানে একটি আবাসিক ভবন লক্ষ্য করে এ হামলা চালায় ইসরায়েল।

এতে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং তিনজন নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights