পিএসএল থেকে ছিটকে গিয়ে যা বললেন ইমন
অনলাইন ডেস্ক
ইনজুরির কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে গেছেন বাংলাদেশের তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। হঠাৎ এমন বিদায়ে ভেঙে পড়লেও ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।
লাহোর কালান্দার্সের হয়ে এবারই প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়েছিলেন ইমন। কিন্তু চোট তার স্বপ্নযাত্রাকে থামিয়ে দিল মাঝপথেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এইভাবে পিএসএল অভিযান শেষ হয়ে যাওয়ায় তিনি ভীষণভাবে ভেঙে পড়েছেন।
নিজের ফেসবুকে ইমন লেখেন, ‘প্রিয় কালান্দার্স ভক্তরা, ইনজুরির কারণে আমার পিএসএল যাত্রা শেষ হয়ে গেছে। এটা আমাকে সত্যিই ভীষণ কষ্ট দিচ্ছে। এই সুযোগটা নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত ছিলাম এবং মনে হচ্ছিল ধীরে ধীরে নিজের ছন্দে ফিরছি। কিন্তু আল্লাহই সবচেয়ে ভালো জানেন, তিনিই সেরা পরিকল্পনাকারী।’
