সিংড়ায় আন্তঃস্কুল বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় আন্তঃস্কুল বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিনোদ বিহারী চৌধুরী পাঠাগার ও সংগ্রহশালার উদ্যোগে, হাতিয়ান্দহ ইউনিয়ন গণগ্রন্থাগারের সহযোগিতায় এবং অনিরুদ্ধ আশরাফ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এ আয়োজন করা হয়।

রবিবার সকালে লালোর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার আটটি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয় লালোর উচ্চ বিদ্যালয় এবং রানার্স আপ হয় নলবাতা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন নলবাতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রুকাইয়া।

এছাড়া কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৬০ জন শিক্ষার্থীর মধ্য থেকে ১৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক সুবীধ কুমার মৈত্র, সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, নাটোর প্রেস ক্লাবের সভাপতি শহীদুল হক সরকার, প্রথম আলো নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন, সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও সুধীজনরা।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন আব্দুল মতিন ও আজাদুর রহমান। শেষে বিজয়ীদের মধ্যে বই, সনদ, প্রাইজবন্ড এবং চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলসহ শ্রেষ্ঠ বক্তার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights