ঢামেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কারাবন্দির মৃত্যু

ঢামেক প্রতিনিধি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে খান মো. তোরাব আলী (৭৩) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কারাবন্দি কয়েদির মৃত্যু হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে কারারক্ষী এরশাদসহ কয়েক কারারক্ষী অসুস্থ কারাবন্দি তোরাব আলীকে মঙ্গলবার সন্ধ্যায় ছয়টার দিকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তোরাব আলীর গ্রামের বাড়ি জেলা মানিকগঞ্জ সদর চরহিজুলী গ্রামে। তার বাবার নাম মৃত আলম খান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা যায়, মানিকগঞ্জ থানার মামলা নং-০৭/(৬) ১৯৯১, দণ্ডবিধির ৩০২/৩২৪/১১৪ ধারায় তিনি বন্দি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights