বসুন্ধরা সিটিতে জমজমাট বৈশাখী মেলার উদ্বোধন

অনলাইন ডেস্ক

বাংলা নববর্ষকে বরণ করে নিতে প্রতিবারের মতো এবারও রাজধানীতে আয়োজন করা হয়েছে বর্ণিল ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’। বুধবার (১৫ এপ্রিল) উৎসবমুখর পরিবেশে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল-১ এ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধন করেন বসুন্ধরা সিটি ডেভেলপারস লিমিটেড (বিসিডিএল)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা। সকাল সাড়ে ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। এবারের মেলার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ‘ভিভো’। এছাড়া ‘উত্তরা মটরস’, ‘ফুডি’ এবং ‘স্পিড’ পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে।

উদ্বোধনী বক্তব্যে শেখ এহসান রেজা দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। তিনি বসুন্ধরা সিটির ব্যবসায়ী ও ক্রেতাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

উদ্বোধন শেষে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় বিসিডিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ মেলায় রয়েছে নানা আয়োজন, যা দর্শনার্থীদের জন্য এনেছে উৎসবের আমেজ ও বৈশাখী আনন্দের ছোঁয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights