কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কুতুবদিয়ার লেমশীখালী ইউনিয়নে পুকুরে ডুবে জারিয়া জান্নাতুল আদিয়া (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ৩টায় উপজেলার ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছামিরা পাড়ায় এ দূর্ঘটনা ঘটে। সে ওই এলাকার বাসিন্দা ছাবের আহমেদ কন্যা।

স্থানীয় ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুক্রবার লেমশীখালী ইউনিয়নের ছামিরা পাড়া এলাকার মো. ছাবের আহমেদের কন্যা জারিয়া জান্নাতুল আদিয়া বাড়ীর পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে ডুবে যায়। পরে, স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক নুরশাদ জাহান লিজা শিশুটি মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights