ঢাকার বাতাসের মানের উন্নতি, দূষণের শীর্ষে তেল আবিব

অনলাইন ডেস্ক

নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই রয়েছে রাজধানী ঢাকা। তবে শনিবার (১৮ এপ্রিল) ঢাকার বায়ুমান নিয়ে রয়েছে বড় সুখবর।

বায়ুদূষণের তালিকায় আজ শনিবার শীর্ষে রয়েছে ইসরায়েলের অন্যতম প্রধান নগরী তেল আবিব। যার বায়ুমানের স্কোর ২৫৪। এছাড়া বায়ুমানের স্কোর ২২৮ নিয়ে জেরুজালেম রয়েছে দ্বিতীয় অবস্থানে। ২১৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।

অন্যদিকে বায়ুদূষণের স্কোর ৯২ নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ২৩ নম্বরে। অর্থাৎ এখানকার বাতাসের মান মাঝারি বা ভালো মানের। শনিবার (১৮ এপ্রিল) বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে- ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্‌রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights