মনোহরগঞ্জে নাথেরপেটুয়া ডায়াবেটিক হাসপাতাল উদ্বোধন
লাকসাম প্রতিনিধি
কুমিল্লার মনোহরগঞ্জের নাথেরপেটুয়া পূর্ব বাজারের কলেজ রোডে নাথেরপেটুয়া ডায়াবেটিক হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার হাসপাতাল মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাথেরপেটুয়া ডায়াবেটিক হাসপাতাল চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ আজাদ হোসাইন।
অনুষ্ঠান শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে ফিতা ও কেক কেটে ডায়াবেটিক হাসপাতালটির শুভ উদ্বোধন ঘোষণা করেন অতিথিরা।
সুজন মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিপুলাসার ফাজিল ডিগ্রি মাদরাসা অধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান ফারুক, নাথেরপেটুয়া ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আহম্মেদ, ইউনিয়ন পরিষদ সদস্য নাজির আহম্মেদ মেম্বার, লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহসহ অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন নাথেরপেটুয়া ডায়াবেটিক হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক সাফায়েত হোসেন তুহিন, পরিচালক বায়েজিদ হোসেন, প্রকৌশলী এম এইচ মিলন, মোহাম্মদ রুবেলসহ অন্যরা।
অনুষ্ঠান শেষে হাসপাতালটির সফলতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিপুলাসার ফাজিল ডিগ্রি মাদরাসা সাবেক অধ্যক্ষ মাওলানা মহি উদ্দিন।
