সংসদের ক্রয়কার্য নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত

অনলাইন প্রতিবেদক

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, বাংলাদেশ প্রতিদিনের প্রথম পৃষ্ঠায় ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। খবরটি প্রকাশ হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তীতে বাংলাদেশ প্রতিদিনের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমের অনলাইন ভার্সনে নিউজটি প্রকাশ করা হয়। অনিয়মের এ খবর নিয়ে নড়ে চড়ে বসে জাতীয় সংসদ সচিবালয়।

এই প্রতিবেদনের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ।

জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৯ এপ্রিল এ তথ্য জানানো হয়।

এতে হয়, ওই প্রতিবেদনে সংসদ সচিবালয়ের ক্রয়কার্য সম্পর্কে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে, তা কর্তৃপক্ষের নজরে এসেছে। বিষয়টি তদন্তের জন্য অচিরেই একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ক্রয়ের কোনো বিল পরিশোধ করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights