বিদেশি বিমান সংস্থাগুলোর ফ্লাইট ‘ধীরে ধীরে চালুর’ ঘোষণা দিল কাতার

অনলাইন ডেস্ক
বিদেশি বিমান সংস্থাগুলোর ফ্লাইট ‘ধীরে ধীরে পুনরায় চালুর’ ঘোষণা দিল কাতার। সোমবার দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধান বিমানবন্দরে বিদেশি বিমান সংস্থাগুলোর ফ্লাইট অবতরণের অনুমতি দিতে যাচ্ছে তারা।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম এমন সিদ্ধান্তের কথা জানাল কাতার।

কাতার বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, “বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে বিদেশি বিমান সংস্থাগুলোর কার্যক্রম ধীরে ধীরে পুনরায় চালুর ঘোষণা দিয়ে বিমানচালকদের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে।”

পরিস্থিতির ওপর ব্যাপক মূল্যায়নের পর নেওয়া হয়েছে বলে জানিয়েছে কাতারি কর্তৃপক্ষ। সকলের নিরাপত্তা ও সুরক্ষা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও জানিয়েছে তারা।

উল্লেখ্য, গ ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা ৩৯ দিন যুদ্ধ শেষে গত ৮ এপ্রিল ওয়াশিংটন ও তেহরান দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে।

উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে কাতার তার আকাশসীমা বন্ধ করে দেয় এবং ৭ মার্চ সীমিত সংখ্যক ফ্লাইটের জন্য শুধুমাত্র জাতীয় বিমান সংস্থা কাতার এয়ারওয়েজের ফ্লাইটগুলোর জন্য তা আংশিকভাবে পুনরায় খুলে দেয়। সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস, এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights