রাজধানীতে ক্যানসার হাসপাতালের উপপরিচালককে কুপিয়ে জখম
অনলাইন ডেস্ক
রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালের উপ-পরিচালক ড. আহমদ হোসেন (৫০) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান।
তিনি জানান, আহত উপ-পরিচালককে দীর্ঘদিন ধরে একটি চক্র বিদেশি নম্বর থেকে টেন্ডার সংক্রান্ত হুমকি দিয়ে আসছিল। ডিউটি শেষে বাসায় ফেরার সময় তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে পৌঁছালে দুই যুবক পেছন থেকে তাকে ভয় দেখানোর উদ্দেশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
মেহেদী হাসান আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
