কক্সবাজার-২ ও ঝালকাঠি-১ আসনের নির্বাচনি নথি হেফাজতের নির্দেশ

অনলাইন ডেস্ক

কক্সবাজার-২ ও ঝালকাঠি-১ আসনের নির্বাচনি নথি হেফাজতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২২ এপ্রিল) এই আদেশ দেন আদালত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ ও ঝালকাঠি-১ আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার এ আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার এ আসনের ব্যালট পেপার ও ফলাফল শিটসহ সব নথি হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

কক্সবাজার-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির।

এদিকে, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করেন ড. ফয়জুল হক। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রফিকুল ইসলাম জামাল সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights