কক্সবাজারে অপহৃত ইউপি সদস্য রুস্তম আলী উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে অপহৃত ইউপি সদস্য রুস্তম আলীকে (৪১) জীবিত উদ্ধার হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোরে ঈদগাহ বাজার থেকে ঈদগড় যাওয়ার পথে পানের ছড়া ঢালা এলাকা থেকে রুস্তম আলীকে অজ্ঞাতনামা অপহরণকারীরা অপহরণ করে নিয়ে যায়। তিনি রামুর ঈদগড় ইউনিয়নের করলিয়ামুড়ার মো. হোছন প্রকাশ হোসেনের ছেলে ও ইদগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, সংবাদ পাওয়ার পরপরই আমরা দ্রুত অভিযান শুরু করি। পাহাড়ি দুর্গম এলাকায় একাধিক টিম কাজ করেছে। আমাদের প্রধান লক্ষ্য ছিল ভিকটিমকে নিরাপদে উদ্ধার করা এবং আমরা সেটি সফলভাবে করতে পেরেছি। তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে পারিবারিক একটি সূত্রে জানা যায়, ১০ লাখ টাকার মুক্তিপণে রুস্তম আলীকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights