কুড়িগ্রামে অসহায় দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার( ২৩ এপ্রিল) দিনব্যাপী জেলার সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুর মোল্লাপাড়া গ্রামে সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে এ চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২২ বিজিবি এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, সহকারী পরিচালক মতিউর রহমান।

এ সময় কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলের প্রায় পাঁচ শতাধিক অসহায় দুস্থ মানুষকে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়।

চিকিৎসাসেবা নিতে আসা মোল্লা পাড়া গ্রামের আব্দুল মান্নান বলেন, অনেক দিন থেকে বাত ব্যাথায় ভুগতেছি। শুনলাম বিজিবি টাকা ছাড়া চিকিৎসা সেবা ও ওষুধ দিতেছে আমিও নিলাম। এখন চিকিৎসা ও ওষুধ পেয়ে খুবই ভালো লাগছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights