সাবেক এমপি বাহাউল হকের ইন্তেকাল

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বাহাউল হক (৮০) মারা গেছেন।

শুক্রবার রাজধানী ঢাকায় তার নিজ বাসভবনে তিনি মারা যান।

মৃত্যুকালে এক ভাই, ভাতিজা, ভাগিনা-ভাগনি পরিবার-পরিজন, অসংখ্য গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন তিনি। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, শুক্রবার বাদ জুম্মা জাতীয় মসজিদ বায়তুল মোকারম প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক নেতারা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং তার শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন।

পরে বাদ আসর তার নিজ এলাকা সোনারগাঁ উপজেলা-এর গোয়ালদী স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আ ন ম বাহাউল হক দীর্ঘ রাজনৈতিক জীবনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights