বেতিসের সঙ্গে ড্র করে শিরোপার স্বপ্ন কঠিন করে তুলল রিয়াল

অনলাইন ডেস্ক

লিগ জয়ের স্বপ্নে বড়সড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। ম্যাচের অতিরিক্ত সময়ে গোল হজম করে রিয়াল বেটিসের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেঠে তারা। লিগের আর মাত্র পাঁচটি খেলা বাকি থাকতে এখন টেবিল টপার বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে আছে আলভারো আরবেলোয়ার দল।

শুক্রবার বেটিসের মাঠে ১-১ গোলে ড্র কেরেছে রিয়াল।

আজ শনিবার বার্সেলোনা যদি গেটাফেকে হারিয়ে দেয় তবে এই ব্যবধান ১১ পয়েন্টে গিয়ে দাঁড়াবে। তখন এই ব্যবধান কমানো রিয়ালের জন্য প্রায় অসম্ভব হয়ে উঠবে।

খেলার ১৭ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে লিড নেয় রিয়াল। ফেদেরিকো ভালভার্দের একটি দূরপাল্লার শট বেটিস গোলরক্ষক ঠিকমতো আটকাতে না পারলে ফিরতি বলে গোল করেন ভিনি।

এরপর কিলিয়ান এমবাপ্পের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। এছাড়া, আরও কিছু সহজ সুযোগ মিস করেন তিনি। জুড বেলিংহ্যাম এবং ভিনিসিয়াসও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেননি। অন্যদিকে রিয়াল গোলরক্ষক আন্দ্রি লুনিন বেশ কিছু দারুণ সেভ করে দলকে অনেকক্ষণ বাঁচিয়ে রেখেছিলেন।

কিন্তু ইনজুরি টাইমে রিয়াল ডিফেন্ডার ফার্ল্যান্ড মেন্ডির ভুলে বল পেয়ে যান সাবেক আর্সেনাল তারকা হেক্টর বেলেরিন। তিনি নিপুণ শটে বল জালে জড়িয়ে রিয়ালের জয় কেড়ে নেন। এই ড্রয়ের ফলে রিয়ালের শিরোপা স্বপ্ন এখন ফিকে হয়ে গেছে। কোচ আরবেলোয়ার ওপর চাপ আরও বেড়েছে।

আগামী সপ্তাহে মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল। তবে এখন লিগ জিততে হলে নিজেদের জয়ের পাশাপাশি বার্সেলোনাকে অন্য ম্যাচগুলোতে হারতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights