সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করা হয়েছে।

শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকেরা প্রধান ফটকের সামনে এ আয়োজন করে।

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা, বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আবু ওবায়দা, সদস্য আব্দুল কাদের জীবনসহ আরও অনেকে।

বক্তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানান।

তারা বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করা মানেই ফ্যাসিবাদ কায়েমের পথকে সুগম করা। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর যারা হামলা চালিয়েছে, তাদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে গণমাধ্যমের স্বাধীনতা স্বপ্ন হিসেবেই থেকে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights