মতিঝিলে ফুটপাত থেকে একজনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

রাজধানীর মতিঝিল থানাধীন আইডিয়াল স্কুলের সামনের ফুটপাত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওই ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। এ তথ্য নিশ্চিত করেছেন মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম।
তিনি জানান, ‘খবর পেয়ে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে।’

‘স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, ভবঘুরে ওই ব্যক্তির অসুস্থতাজনিত কারণে মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে’, বলেন এসআই মো. জহিরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights