২৬ জুলাই পর্তুগাল মাতাবেন জেমস

পর্তুগাল প্রতিনিধি

আগামী ২৬ জুলাই পর্তুগালের লিসবন মাতাবেন ‘নগরবাউল’ খ্যাত জেমস। প্রখ্যাত ভেন্যু ‘লিসবোয়া আও ভিভো’-তে এই কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়।

কাজা দো বাংলাদেশ ও নোটিসিয়াস বাংলা আয়োজিত কনসার্টটি ঘিরে প্রবাসীদের মাঝে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, জেমস তার কালজয়ী সব গান দিয়ে দর্শকদের মাতাবেন।

এ উপলক্ষ্যে গতকাল রবিবার সন্ধ্যায় লিসবনের অ্যাভিনিউ, রোমাস্থ ‘লিটন’স টার্কিশ গ্রিল’-এ একটি বিশেষ সংবাদ সম্মেলন ও ডিনার নাইটের আয়োজন করা হয়।

আয়োজকরা জানিয়েছে, দর্শকদের জন্য তিন ক্যাটাগরিতে টিকিটের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ক্লাসিক্যাল টিকিটের মূল্য ২০ ইউরো (সীমিতসংখ্যক), গোল্ডেন সার্কেল ৫০ ইউরো এবং ভিআইপি টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ ইউরো।

আয়োজকদের আশা, পর্তুগালে এটিই হবে অন্যতম বড় ও জমকালো বাংলা কনসার্ট। জেমসের মতো শিল্পী পর্তুগালে আসায় কমিউনিটির বন্ধন আরও সুদৃঢ় হবে। প্রবাসের মাটিতে বাংলাদেশের প্রবাসীরা আনন্দে মেতে উঠবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights