পাঁচবিবির কর্মিরা পেল প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা
মোঃ উমর ফারুক, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি পৌর আওয়ামীলীগের আয়োজনে পবিত্র ঈদুল ফেতর উপলক্ষে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা ও পৌর এলাকার ২’হাজার নেতাকর্মির মাঝে ঈদের সেমাই চিনি সোয়াবিন তেল প্যাকেট দুধ ইত্যাদি বিতরণ করা হয়। পৌর আ,লীগের সহ-সভাপতি ও প্যানেল মেয়র নূর হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খাদ্য সামগ্রী বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ,লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলাইমান আলী। এসময় পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, পৌর আ,লীগের সম্পাদক ওবায়দুর রহমান, উপজেলা মহিলা আ,লীগের সভানেত্রী মাসুদা বেগম ঝর্না, স্বেচ্ছাসেবকলীগ নেতা ও কাউন্সিলর মোসাইদ আল-আমিন সাদ, পৌর ছাত্রলীগ সম্পাদক সাইদুর রহমান রাজু সহ বিভিন্ন ইউনিয়ন আ,লীগ ও সহযোগি সংগঠনের দলীয় নেতাকর্মিরা।
