যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ‘ব্যর্থ হতে বাধ্য’: ইরানের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা আরও বাড়াবে এবং এটি তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি একথা বলেন। পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক আইনের পরিপন্থি কোনো নৌ-অবরোধ বা বিধিনিষেধ আরোপের চেষ্টা… ব্যর্থ হতে বাধ্য।

তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ শুধু আঞ্চলিক নিরাপত্তা জোরদারে ব্যর্থই হবে না, বরং বাস্তবে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার উৎস হয়ে উঠবে এবং স্থায়ী স্থিতিশীলতাকে ব্যাহত করবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে নতুন করে হুমকি দেয়ার পর দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি নিজেদের সমর্থন জানাতে রাস্তায় নামে সাধারণ মানুষ।

দেশটির রাজধানী তেহরানের ইমাম হোসেন স্কয়ার এবং আযাদি স্কয়ারে হাজার মানুষের অংশগ্রহণে এ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় অংশগ্রহণকারীদের হাতে ইরানের পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেয় এবং মধ্যপ্রাচ্য থেকে দুই দেশকে ছেড়ে যাওয়ার দাবি জানায়।

সূত্র : বিবিসি ও আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights