উখিয়ায় মোটরসাইকেল খাদে পড়ে পর্যটক নিহত

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার ঘুরতে এসে মেরিন ড্রাইভে সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার দুপুর ২টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আজাদ (২৮) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সদর ইউনিয়নের মোক্তার আহমদের ছেলে। তিনি পেশায় আইসিটি প্রশিক্ষক। তিনি চট্টগ্রাম মহানগরের চকবাজার এলাকায় একটি কোচিং সেন্টার পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয়দের বরাতে উখিয়া থানার ওসি মো. মুজিবুর রহমান বলেন, শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে চারটি মোটরসাইকেলে আজাদসহ আট বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে আসেন। দুপুরে তারা মেরিন ড্রাইভ হয়ে টেকনাফে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছালে আজাদসহ থাকা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।

ওসি আরও জানান, পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক বিকালের দিকে আজাদকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights