ইরান ‘অসদাচরণ’ করলে ফের হামলা চালানো হতে পারে: ট্রাম্প

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান ‘অসদাচরণ’ করলে দেশটিতে আবারও সামরিক হামলা চালানো হতে পারে।

গতকাল শনিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির রূপরেখা সম্পর্কে তাঁকে অবহিত করা হয়েছে। তিনি এখন চুক্তিটির চূড়ান্ত লিখিত খসড়ার অপেক্ষায় আছেন।

পুনরায় হামলা শুরুর সম্ভাবনা আছে কি না— এমন প্রশ্নে ট্রাম্প সরাসরি উত্তর না দিলেও বলেন, ‘ইরান যা করেছে, তার জন্য তারা এখনো যথেষ্ট মূল্য দেয়নি। আমি এখনই নিশ্চিত করে কিছু বলতে চাই না। তবে তারা খারাপ কিছু করলে অবশ্যই হামলার সম্ভাবনা রয়েছে।’

এদিকে ইরান তাদের ১৪ দফার নতুন প্রস্তাবে হরমুজ প্রণালি উন্মুক্ত করা এবং মার্কিন অবরোধ তুলে নেওয়ার কথা বলেছে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার বিষয়টি তারা পরবর্তী সময়ের জন্য তুলে রাখার প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্র এই প্রস্তাব মেনে নেবে কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights