যমুনার সামনের সড়কে ভেঙে পড়েছে গাছ

অনলাইন ডেস্ক

ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনের সড়কে একটি বড় গাছ ভেঙে পড়েছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন এক সিএনজি চালক। এ ঘটনায় কাকরাইল মসজিদ মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালমুখী সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে গাছটি রাস্তা থেকে অপসারণ করলে যানচলাচল আবারও শুরু হয়।

রবিবার বিকাল ৩টার পর ঝড়-বৃষ্টির সময় রমনা পার্ক সংলগ্ন সড়কের পাশে থাকা গাছটি হঠাৎ ভেঙে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাছটি পড়ে একটি চলন্ত সিএনজির ওপর আঘাত করে। এতে সিএনজির সামনের গ্লাস ভেঙে যায়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে জানান, দ্রুত আমাদের টিম কাজ করে রাস্তা থেকে গাছ অপসারণ করে। এখন যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights