ইরানে ‘মোসাদের এজেন্ট’সহ তিনজনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক
ইরানে তিনজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের বিরুদ্ধে অভিযোগ, তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করছিলেন। একজনের বিরুদ্ধে গত জানুয়ারিতে ইরানে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের সময় উত্তর–পূর্বাঞ্চলের মাসহাদ শহরে সহিংস অস্থিরতা উসকে দেওয়ার অভিযোগ ছিল।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস জানিয়েছে, তিনজনের মধ্যে মেহেদি রাসুলি ও মোহাম্মদ রেজা মিরি নামের দুজনকে ‘মোসাদের এজেন্ট’ বলে চিহ্নিত করা হয়েছে। ইব্রাহিম দোলাতাবাদি নামের একজন ব্যক্তি মাসহাদ শহরের তাবারসি এলাকার অস্থিরতায় নেতৃত্ব দেওয়ায় দোষীসাব্যস্ত হয়েছেন।

সূত্র: আল–জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights