গোপালগঞ্জে বাসের চাপায় ভ্যানচালক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের সদরে বাসের চাপায় ঝন্টু মোল্যা (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ছয় জন।

সোমবার (৪ মে) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার গোপীনাথপুরে এ ঘটনা ঘটে। মৃত ভ্যানচালক একই এলাকার চরপাড়া গ্রামের আকুব্বর মোল্যার ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রোকনউজ্জামান জানান, ঢাকা থেকে যাত্রীবাহী একটি বাস খুলনা যাচ্ছিল। বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুরে পৌঁছানোর পর ব্যাটারীচালিত ইজিবাইক ও অপর একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানচালক ঝন্টু মোল্যা ঘটনাস্থলে নিহত হন। এ সময় ইজিবাইকে থাকা অপর ছয় যাত্রী আহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার পর বাসটিকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights