চট্টগ্রামে মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, অপমৃত্যুর মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে একটি বেসরকারি মেডিকেল কলেজের হোস্টেল থেকে নজরুল ইসলাম সায়েম (২১) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চন্দনাইশ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

গত সোমবার বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের বয়েজ হোস্টেল-৩ এর নিজ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সায়েম ওই মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ২৩তম ব্যাচের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সায়েমের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরখিদিরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরখিদিরপুর এলাকার মো. আব্দুর রহিমের সন্তান।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান বলেন, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের বয়েজ হোস্টেলের একটি সিঙ্গেল রুমের দরজা ভেঙে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল ও প্রাথমিক তদন্তে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। পরে শিক্ষার্থীর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের আদেশ দেন। যেহেতু দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়েছে, তাই এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights