উত্তর-পূর্বাঞ্চলের সাত নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে

অনলাইন ডেস্ক

দেশের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে। তবে বন্যা পরিস্থিতি উন্নতির আভাস রয়েছে।

বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে মাঝারী-ভারী থেকে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে।

নেত্রকোনা জেলার দুর্গাপুরে ৬৫ মিলিমিটার, জারিয়াজঞ্জাইলে ৪৫, ব্রাহ্মবাড়িয়া জেলায় ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৯টার তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় উত্তর পূর্বাঞ্চলের হাওর বেসিনের ৩টি জেলার ৭টি নদীর ৮টি স্টেশন প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জ জেলার নলজুর নদীর পানি ২ সেন্টিমিটার বেড়ে ৫১ সেন্টিমিটার ওপরে (জগন্নাথপুর), নেত্রকোনা জেলার ধনু-বাউলাই নদীতে ২ সেন্টিমিটার হ্রাস পেয়ে ১০ সেন্টিমিটার ওপরে (খালিয়াজুরি), সোমেশ্বরী নদীতে ৪ সেন্টিমিটার হ্রাস পেয়ে ৩০ সেন্টিমিটার ওপরে (কলমাকান্দা), ভুগাই-কংশ নদীতে ৫ সেন্টিমিটার হ্রাস পেয়ে ৩২ সেন্টিমিটার ওপরে (জারিয়াজঞ্জাইল), মগরা নদীতে ২ সেন্টিমিটার বেড়ে পেয়ে ৮৫ সেন্টিমিটার ওপরে (নেত্রকোনা), মগরা নদীতে ১ সেন্টিমিটার হ্রাস পেয়ে ১৩ সেন্টিমিটার ওপরে (আটপারা), হবিগঞ্জ জেলার কালনি নদীতে ৩ সেন্টিমিটার বেড়ে ২৯ সেন্টিমিটার ওপরে (আজমিরিগঞ্জ), সুতাং নদীতে ৩ সেন্টিমিটার হ্রাস পেয়ে ৫৫ সেন্টিমিটার ওপরে (সুতাং রেল-ব্রিজ) প্রবাহিত হচ্ছে।

এদিকে সুনামগঞ্জের হাওর অঞ্চলে নদীগুলোর পানির সমতল ঘণ্টায় ০ থেকে ১ সেন্টিমিটার হারে ধীরগতিতে কমছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights