ঢাবি ছাত্র ফেডারেশনের কমিটি ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মো. সজিব হোসেনকে সভাপতি এবং সাকিবুর রহমান রনিকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টা ৩০ মিনিটে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শুরু হয়।

সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড। অধিবেশনে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আরমানুল হক।

উদ্বোধনী অধিবেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য ফিরোজ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি উম্মে হাবিবা বেনজির।

প্রথম অধিবেশন শেষে শ্যাডো চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার প্রদক্ষিণ করে আবার অপরাজেয় বাংলায় এসে শেষ হয়।

পরে দুপুর ২টায় টিএসসির মুনীর চৌধুরী অডিটোরিয়ামে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি অনুমোদিত হয়।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি সীমা আক্তার, সহ-সাধারণ সম্পাদক সাইমুন নাহার কর্ষী ও হৃদিয়া আফরোজ রাকা, সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়া, অর্থ সম্পাদক উসাইন মারমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিক আহমেদ মাসুম, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক ফোরকান আফ্রাদ, দপ্তর সম্পাদক হাসীবুর রহমান। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রাকিব হোসেন, সিদরাতুল মুনতাহা ওহী এবং আরমানুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights