পাঁচবিবিতে ঈদ উপহার বিতরণ
মোঃ উমর ফারুক, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
ঈদের আনন্দ ধনী-গরীব সবার মাঝে বিরাজ করুক এমন উদ্দ্যেসে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৫’হাজার গরীব ও অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহারের শাড়ি ও লুঙ্গী বিতরণ করা হয়। পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জয়পুরহাটের পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক নিজ অর্থায়নে এসব ঈদ উপহার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আ,লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, উপজেলা চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, মেয়র হাবিবুর রহমান হাবিব, প্যানেল মেয়র নূর হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আল মাহবুব চন্দন, পুরানাপৈল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত, বালিঘাটার চেয়ারম্যান বিপ্লব চৌধুরী, কাউন্সিলর মোসাইদ আল আমিন সাদ, জেলা যুবলীগ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি গোলাম মোর্শেদ, জেলা ছাত্রলীগ সভাপতি জাকারিয়া হোসেন রাজা, উপজেলা ছাত্রলীগ সভাপতি আকরাম হোসেন তালুকদার।
