কুড়িগ্রামে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কুড়িগ্রাম প্রতিনিধি: ১৩.০৫.২০২৬
কুড়িগ্রামে আগামী ১৭মে থেকে ১৯মে পর্যন্ত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন অনুষ্ঠিত। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, শিক্ষার্থীদের অংশগ্রহণ, বিজ্ঞান মেলা আয়োজন ও বিভিন্ন প্রতিযোগিতা নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. নজির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. সাইফুর রহমান সরকার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান ও সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বিজ্ঞানমনস্ক জাতি গঠনে নতুন প্রজন্মকে প্রযুক্তিনির্ভর শিক্ষা ও উদ্ভাবনী কর্মকান্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও গবেষণামুখী চিন্তাভাবনার বিকাশ ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
সভা শেষে বিজ্ঞান মেলা উদযাপনে উপকমিটি ও বিচারকদের নির্বাচন করা হয়।
উল্লেখ্য, বিজ্ঞান মেলা কুড়িগ্রাম পৌর টাউন হলে অনুষ্ঠিত হবে। তিনটি গ্রুপে মেলায় অংশগ্রহণ করা যাবে। স্কুল পর্যায়ের জন্য জুনিয়র গ্রুপ, কলেজ পর্যায়ের জন্য সিনিয়র গ্রুপ এবং জুনিয়র, সিনিয়র বা বাকি বিজ্ঞান ক্লাব ও অন্যান্য ব্যক্তিসহ প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত গ্রুপ থাকবে।
এছাড়া এতে বিজ্ঞান প্রযুক্তি প্রদর্শনী স্টল, কুইজ ও সেমিনার অনুষ্ঠিত হবে। এতে উপজেলায় অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় জয়ীদের প্রদর্শনী প্রকল্প প্রদর্শন করে জেলা পর্যায়ে জয়ী ঘোষণা করা হবে যারা বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।
#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights