সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের দোয়া মাহফিলে অংশ নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনর মা সদ্য প্রয়াত বেগম জেবুন্নেছার দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার বিকেলে রাজধানীর গুলশানের আজাদ মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মরহুমার আত্মার মাগফেরাত কামনায় বাদ আসর অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে শরিক হন প্রধানমন্ত্রী। দোয়া মাহফিলে মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি ও পেশার কয়েক‘শ মানুষ অংশ নেন।

গত ৬ মে ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম জেবুন্নেছা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

ময়মনসিংহে গুলকিবাড়ি কবরস্থানে স্বামী জাফর আলী সরকারের কবরের পাশে বেগম জেবুন্নেছাকে দাফন করা হয়। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও দুই কন্যা রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights