কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে দশ হাজার কাঁঠালের চারা বিতরণ


নুরনবী সরকার, কুড়িগ্রাম: ১৪-০৫-২০২৬
পরিবেশ সুরক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে দশ হাজার কাঁঠালের চারা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন ইকো ফাউন্ডেশন।
বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কুমরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং মধ্য কুমরপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথকভাবে এ চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে পরিবেশ অধিদপ্তর এর সহকারি পরিচালক মো. রেজাউল করিম, মধ্য কুমরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, গ্রিন ইকো ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান সঞ্জয় চৌধুরী, রিনিউ নাও এর সভাপতি রায়হান আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় দুই শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বিশেষ করে ফলজ গাছ পরিবেশ রক্ষার পাশাপাশি পুষ্টি ও অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই লক্ষ্য থেকেই শিক্ষার্থীদের মাঝে কাঁঠালের চারা বিতরণ করা হয়েছে, যাতে তারা নিজ নিজ বাড়িতে গাছ রোপণ ও পরিচর্যায় আগ্রহী হয়।
প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. রেজাউল করিম বলেন, বর্তমান সময়ে পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের সচেতনতা তৈরি করতে পারলে ভবিষ্যতে দেশ আরও সবুজ ও বাসযোগ্য হবে। তিনি প্রত্যেক শিক্ষার্থীকে নিজ হাতে একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights