ব্রাহ্মণবাড়িয়ায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
নাশকতা ও সহিংসতার মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি কাজী রেজাউল করিম বাবুলকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে শহরের পৌর মুক্তমঞ্চের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি শহরের মুন্সেফপাড়া এলাকার মৃত কাজী ফজলুল করিমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার এসআই মুমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বাবুলকে আটক করেন। তার বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার একাধিক মামলা চলমান রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী রেজাউল করিম বাবুলের বিরুদ্ধে দুটি নাশকতা ও সহিংসতার মামলা রয়েছে। তিনি তালিকাভুক্ত আসামি। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights