কারিনা কায়সারের প্রথম জানাজা সম্পন্ন

অনলাইন ডেস্ক

ইনসেটে কারিনা কায়সার

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে তার জানাজা সম্পন্ন হয়।

এর আগে, রবিবার বিকেলে ভারত থেকে তার মরদেহ দেশে আনা হয়

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আব্দুল্লাপুর এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

লিভার-সংক্রান্ত জটিলতায় কয়েক দিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ মে দিবাগত রাতে তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights