মাদকের টাকা ভাগাভাগি নিয়ে তৃতীয় লিঙ্গের একজনকে পুড়িয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের একজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা র‍্যাব-১১। মঙ্গলবার (১৯ মে) র‍্যাব-১১, সিপিবি-২ নগরীর শাকতলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ কুমিল্লার সহকারী পরিচালক মিঠুন কুমার কুণ্ডু বলন, গত ১৩ মে সকালে বুড়িচং বাজারের একটি টিনশেড বাসায় এনামুল হক শিশিরের হাত-পা বেঁধে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ মে ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা বুড়িচং থানায় একটি হত্যা মামলা করেছিলেন। সেখানে জহিরকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়।

সহকারী পরিচালক মিঠুন কুমার কুণ্ডু জানান, নিহত শিশির ও আসামিরা দীর্ঘদিন ধরে একসাথে বসবাস করতেন। তারা মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। মাদকের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ধরণ তৈরি হয়েছিল। নিহত শিশির ও আসামিদের বিরুদ্ধে আগে থেকেই মাদকের মামলা ছিল। গ্রেফতার হওয়া আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং ঘটনায় জড়িত অন্য আসামিদের ধরতেও র‍্যাবের অভিযান অব্যাহত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights