বাংলাদেশের টেস্ট ইতিহাসে শান্তই সফল অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত এখন ফলাফলে প্রতিফলিত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পরিসংখ্যান বলছে, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসে এখন সবচেয়ে সফল অধিনায়ক তিনি।

২০২৪ সালে তিন ফরম্যাটেই বাংলাদেশের নেতৃত্বে ছিলেন নাজমুল। তবে টি-টোয়েন্টিতে ধারাবাহিক ব্যর্থতার কারণে বছরের শুরুতে তাকে ওই ফরম্যাটের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরে জুনে ওয়ানডে অধিনায়কত্বও হারান তিনি। এক পর্যায়ে টেস্ট নেতৃত্ব থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন এই বাঁহাতি ব্যাটার।

তবে গত বছরের নভেম্বরে আবারও টেস্ট অধিনায়কত্বে ফিরে আসেন নাজমুল হোসেন শান্ত। জানা যায়, শুরুতে দায়িত্ব নিতে অনিচ্ছুক থাকলেও বোর্ডের এক পরিচালক তাকে রাজি করাতে ভূমিকা রাখেন। দায়িত্বে ফিরে তিনি ঘরের মাঠে ধারাবাহিক সাফল্য এনে দেন। তার নেতৃত্বে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয়। এরপর একই ব্যবধানে পাকিস্তানকেও হোয়াইটওয়াশ করে দল।

এই ধারাবাহিক সাফল্যের পর নাজমুল এখন বাংলাদেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে জায়গা করে নিয়েছেন।

সিলেট টেস্টে জয়ের মাধ্যমে অধিনায়ক হিসেবে তার জয়সংখ্যা দাঁড়ায় ৮-এ, যা দেশের টেস্ট অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন আগের রেকর্ডধারী মুশফিকুর রহিমকে।

মুশফিক ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩৪ টেস্টে নেতৃত্ব দিয়ে ৭টি জয় পেয়েছিলেন। অন্যদিকে নাজমুল ২০২৩ থেকে বর্তমান সময় পর্যন্ত মাত্র ১৮ টেস্টে নেতৃত্ব দিয়ে ৮টি জয় তুলে নিয়েছেন।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান, যিনি ১৯ টেস্টে অধিনায়কত্ব করে ৪টি জয় পেয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, কম ম্যাচ খেলেই বাংলাদেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক এখন নাজমুল হোসেন শান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights