নড়াইলে ছায়ানট ললিতকলা পরিষদের আয়োজনে সংবর্ধনা ও সনদপত্র বিতরণ
নড়াইল প্রতিনিধি
নড়াইলে ছায়ানট ললিতাকলা পরিষদের আয়োজনে সংবর্ধনা ও সনদপত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় ছায়ানটের একাডেমী ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছায়ানটের সভাপতি আসলাম খানের সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু,জেলা কালচারাল অফিসার আব্দুল রাকিবিল বারী,নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুুর রশিদ লাবলু,ভিসি স্কুলের প্রধান শিক্ষক সুমন কুমার মন্ডল,,এসএম সুলতান স্পটিং ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল শিকদার, ছায়ানটের কর্যকরী সভাপতি দিলীপ রায়, সাংগঠনিক সম্পাদক শুভ সরকার, মিতালী গোলদারসহ অনেকে।
