ঈদুল আজহা উপলক্ষে ২৭-৩০ মে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ থাক‌বে

অনলাইন ডেস্ক

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের সব ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভেক) আগামী বুধবার (২৭ মে) থে‌কে বন্ধ থাকবে। আগামী ৩১ মে থেকে পুনরায় ভিসা কার্যক্রম চালু হ‌বে।

রবিবার আইভেকের ও‌য়েবসাই‌টে এক নো‌টি‌শে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

নো‌টি‌শে জানা‌নো হয়, ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির পরিপ্রেক্ষিতে সব ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভেক) আগামী ২৭ (বুধবার) ও ২৮ (বৃহস্পতিবার) মে বন্ধ থাকবে।

তবে ২৭ মে সব আইভেক-এ শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি সেবা চালু থাকবে। সব আইভেক-এ নিয়মিত ভিসা কার্যক্রম ৩১ মে থেকে পুনরায় শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights