আম কুড়াতে গিয়ে বলাৎকারের শিকার শিশু, আসামি কারাগারে

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার কুমারখালীতে দশ বছর বয়সি এক ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগে ওয়াহেদ আলী (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার সদকী ইউনিয়নের তারাপুর এলাকা থেকে আসামিকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আসামি মো. ওয়াহেদ আলী (৫০) উপজেলার সদকী ইউনিয়নের তারাপুর গ্রামের মৃত রজব আলী বিশ্বাসের ছেলে ও ওই এলাকার একটি আমবাগানের কেয়ারটেকার।

পুলিশ জানায়, রবিবার সকালে তারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্র মাঠে ছাগল চড়াতে যায়। এরপর সে মাঠের একটি আমবাগানে আম কুড়াতে গেলে কেয়ারটেকার ওয়াহেদ তাকে মুখচেপে ধরে প্যান্ট খুলে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে এসে তার মাকে বিস্তারিত বললে স্থানীয় মাতব্বররা সালিশে মিটমাট করার প্রস্তুতি নেয়। এরপর ঘটনাটি পুলিশের নজরে আসললে শিশুটির বাবা সোমবার রাতে কুমারখালী থানায় মামলা করেন। মামলায় ওইদিন গভীর রাতে আসামি ওয়াহেদকে গ্রেপ্তার করে মঙ্গলকার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম বলেন, ১০ বছরের শিশু বলাৎকারের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি আরও বলেন, এ ধরণের ঘটনায় গ্রাম্য সালিশ বসানোর কোনো সুযোগ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights