ইসরায়েলে গাড়ি বিস্ফোরণে নিহত ১

অনলাইন ডেস্ক

ইসরায়েলের হাইফায় একটি গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির উত্তরাঞ্চলের আফুলায় গাড়ি বিস্ফোরণের এ ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

টাইমস অব ইসরায়েলের খবরে এ তথ্য জানা যায়।

সংবাদমাধ্যমটি আরো জানায়, ইসরায়েলজুড়ে ব্যাপক সহিংস অপরাধ লক্ষ্য করা যাচ্ছে। এই ঘটনা এরই ধরাবাহিকতার একটি অংশ।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানায়, সকাল ৮টা ৪০ মিনিটে আফুলায় একটি গাড়ি বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে চিকিৎসক দল পাঠানো হয়। সেখানে পৌঁছে তারা ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। তার শরীরে একাধিক গুরুতর আঘাত ছিল।

উদ্ধারের পর হা-এমেক মেডিক্যাল সেন্টারে নেওয়ার পথে মৃত্যু হয় তার। একই সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। বিস্ফোরণের পর সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস। পুলিশের প্রাথমিক ধারণা, এই বিস্ফোরণের পেছনে অপরাধমূলক উদ্দেশ্য রয়েছে।

এছাড়া একই দিনে শহরের একটি অ্যাপার্টমেন্ট থেকে ৫০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটিকে সন্দেহজনক হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করছে তারা। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে শহরের তিন বাসিন্দাকে আটক করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে নিহত নারীর স্বামীও রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights