মোরেলগঞ্জে দুই পরিবারের সবাইকে অজ্ঞান করে লুট

মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি পাকা ভবনে বসবাস করা দুটি পরিবারের সকলকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোররাত ৪টার দিকে দৈবজ্ঞহাটি ইউনিয়নের বলইবুনিয়া গ্রামের মশিউর শেখ ও তার ভাই দেলোয়ার শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। অজ্ঞাত দুর্বৃত্তরা পাকা ভবনের পৃথক দুটি ইউনিটের সকলকে চেতনানাশক স্প্রে ছিটিয়ে অজ্ঞান করে নগদ ৯৫ হাজার টাকা ও ১০ ভরি ওজনের স্বর্ণালংকার লুটে নিয়েছে।

সোমবার বেলা ৮টার দিকে স্বজনেরা বিষয়টি জানতে পেরে অজ্ঞান অবস্থায় দুই পরিবারের ৪ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এরা হচ্ছেন পল্লী চিকিৎসক মো. মশিউর রহমান শেখ (৩৫)৷ তার মা ফুলমতি বেগম (৬২), প্রবাসি ভাই দেলোয়ার শেখের স্ত্রী মাকসুদা বেগম (৩৫) ও অপর এক ভাইয়ের স্ত্রী নাজমা বেগম (৩০)।

পরিবার দুটির সকলে হাসপাতালে ভর্তি থাকায় এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে খবর পেয়ে নিকটস্থ দৈবজ্ঞহাটি ফাঁড়ি পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে থানার একটি সূত্র ও ইউনিয়ন চেয়ারম্যান সামছুর রহমান মল্লিক জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights